Skip to content

সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে শিবির নেতা গুলিবিদ্ধ

জেলা প্রতিনিধি, সাতক্ষীরা ॥ সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সামছুল আলম বুলবুল (৩৫) গুলিবিদ্ধ হয়েছেন। বুলবুল উপজেলার গাজনা গ্রামের মাওলানা আতাউর রহমানের ছেলে।
শুক্রবার রাত ৩টার দিকে কলারোয়া উপজেলার গাজনা গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। সামছুল আলম বুলবুল একাধিক হত্যা মামলার আসামি বলে পুলিশ সূত্রে জানা গেছে।
জানা যায়, রাতে গাজনার দাউদ আলীর বাড়ি থেকে বুলবুলকে গ্রেফতারের পর পরই তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশের গুলিতে বুলবুল ২ পায়ের হাঁটুতে গুলিবিদ্ধ হন। পরে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিবির নেতা সামছুল আলম বুলবুলের বিরুদ্ধে কলারোয়া থানায় ৪টি হত্যা মামলাসহ প্রায় এক ডজন মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫