Skip to content

বিখ্যাত ডিজাইনার নিউসনের অ্যাপলে যোগদান

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ অস্ট্রেলিয়ার বিখ্যাত ডিজাইনার মার্ক নিউসনকে নিয়োগ দিয়েছে অ্যাপল। নিউইর্য়কের বিখ্যাত জাদুঘর মোমাসহ বহু বিখ্যাত কর্মের ডিজাইনার নিউসন।

এ বিষয়ে ভ্যানিটি ফেয়ার ম্যাগাজিনের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে অ্যাপলের ডিজাইন বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট জনাথন ইভ বলেন, বর্তমান প্রজন্মের প্রভাবশালী ডিজাইনারদের মধ্যে নিউসন একজন। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আশা করি এক সঙ্গে কাজের বিষয়টি আমরা উপভোগ করবো।

২০০৫ সালে টাইমস ম্যাগাজিনের জরিপে বিশ্বের শীর্ষ একশ’ প্রভাবশালী ব্যক্তির তালিকায় স্থান পান নিউসন।

এর আগে নাইকি, কান্তাস এয়ারওয়েজ, ফোর্ডসহ বিভিন্ন শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেন নিউসন।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫