Skip to content

দৌলতদিয়া যৌনপল্লীতে গুলিতে সাউথ-ইস্ট ভার্সিটি ছাত্র নিহত

জেলা প্রতিনিধি, রাজবাড়ী ॥ রাজবাড়ীর দৌলতদিয়ার যৌনপল্লীতে শনিবার রাত ৩টার দিকে দুর্বৃত্তদের গুলিতে রিপন মণ্ডল (২২) নামে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র নিহত হয়েছেন। এ সময় তার বন্ধু ফরিদ শেখ (২৩) গুলিতে গুরুতর আহত হন।
নিহত রিপন গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মোহন মণ্ডলের ছেলে। তিনি ঢাকার সাউথ-ইস্ট ইউনিভার্সিটির ছাত্র। এছাড়া আহত বন্ধু ফরিদ শেখ দৌলতদিয়া বাজার এলাকার কাদের শেখের ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দৌলতদিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মোশারফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত ৩টার দিকে দৌলতদিয়া পতীতালয়ে দুর্বৃত্তরা তাদের গুলি চালালে ঘটনাস্থলে রিপন নিহত হন। এ ছাড়া রিপনের বন্ধু ফরিদ আহত হন।
দৌলতদিয়া ইউনিয়নের চেয়ারম্যান নুরুল ইসলাম মণ্ডল জানান, নিহত রিপন মণ্ডল সম্পর্কে তার ভাতিজা হয়। রিপন ঢাকার সাউথ-ইস্ট ইউনিভার্সিটিতে এলএলবিতে পড়াশোনো করে। সে বাড়ীর কাউকে না জানিয়ে গত শনিবার রাতে যৌনপল্লীর এক কর্মীর ঘরে অবস্থান নেয়।
রাত সাড়ে ৩ টার দিকে তার মোবাইল ফোনে কে বা কারা ফোন দিলে রিপন যৌনকর্মীর ঘর থেকে বের হয়ে পল্লীর কল্পনা বাড়ীওয়ালীর বাড়ীর সামনে পৌঁছতেই দুর্বত্তরা তাকে গুলি করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সে সময় আহত হয় তার বন্ধু ফরিদ শেখ (২৩)।
পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। হত্যাকারীদের শনাক্তে জোর চেষ্টা চলছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫