বিনোদন ডেস্ক ॥ দেহ ব্যবসার অভিযোগে ভারতের অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ গ্রেফতার হওয়ার পর থেকেই তোলপাড় চলছে ফিল্মি দুনিয়ায়। শ্বেতা বসু জানিয়েছেন, খুব শিগগির-ই নাম ফাঁস করবেন তিনি। শ্বেতা বসু তার আইনজীবীকে জানিয়ে দিয়েছেন, পুলিশ অবিলম্বে নামগুলো না বললে তিনিই আদালতে তা ফাঁস করে দেবেন। এই হুমকির পর স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে। কোনো কোনো শিল্পপতির নাম শ্বেতা বসু বলেন, সেই জল্পনাই এখন তুঙ্গে।
৩১ আগস্ট রাতে হায়দরাবাদের বাঞ্জারা হিলসের একটি বিলাসবহুল হোটেল থেকে হাতেনাতে গ্রেফতার করে শ্বেতা বসুকে। তখন বিছানায় এক শিল্পপতির সঙ্গে তিনি আপত্তিকর অবস্থায় ছিলেন বলে জানায় পুলিশ। ওই রাতে আরও অন্তত দু’জন শিল্পপতি আগাম টাকা দিয়ে তাকে ‘বুক’ করেছিলেন।
তিনি ধরা পড়ায় আর মধুনিশি কাটানো হয়নি বাকিদের। এখন শ্বেতা বসুর ঠিকানা হয়েছে পুর্নবাসনকেন্দ্রে। শ্বেতা বসুর সঙ্গে গ্রেফতার করা হয়েছে দালাল বালুকেও। এই বালুই খদ্দেরদের সঙ্গে যোগাযোগ করিয়ে দিত এ অভিনেত্রীর।
অভিনেত্রী শ্বেতা প্রকাশ করবেন খদ্দেরদের নাম!
আপডেট :September 7, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
