Skip to content

গুপ্ত হত্যার জায়গায়গুলোতেই যাচ্ছেন বেগম জিয়া : ফখরুল

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ প্রায় ছয় বছর পর আগামীকাল বৃহস্পতিবার নীলফামারীতে আসছেন ২০ দলীয় জোটের নেত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আগামীকাল বিকেল ৩টায় নীলফামারী উচ্চ বিদ্যালয় মাঠে ২০ দলীয় জোটের জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন তিনি।
এরই পরিপ্রেক্ষিতে বুধবার বিকেলে নীলফামারীতে এসে ওই জনসভাস্থল পরিদর্শন করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তার সাথে ছিলেন যুগ্ম মহাসচিব মিজানুর রহমান মিনু।
জনসভাস্থল পরিদর্শনকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পাঁচ জানুয়ারীর প্রহসনের নির্বাচনের আগে নীলফামারীতে দুর্বার আন্দোলন হয়েছে। যারা আন্দোলন করেছে পরবর্তীতে তাদের গুপ্ত হত্যা করা হয়েছে। সে দিক থেকে নীলফামারীকে গুরুত্বপূর্ণ মনে করে এখানে জনসভার স্থান নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, বেগম জিয়া সেই সব জায়গায় যাচ্ছেন, যেসব জায়গায় গুপ্ত হত্যা হয়েছে।
তিনি আরো বলেন, নীলফামারী জেলাসহ পার্শ্ববর্তী জেলার মানুষজনকে আন্দোলনে উদ্বুদ্ধ করার জন্য এই জনসভার আয়োজন করা হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নীলফামারীর প্রশাসন এখন পর্যন্ত আমাদের সাথে কোনো অসহযোগীতা করেননি, আশা করি করবে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫