Skip to content

ঝাড়ু হাতে পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥ পুলিশের প্রতি সাধারণ মানুষের মনের মধ্যে প্রায় এক ধরনের নেতিবাচক ধারণা সবসময় থাকে। কিন্তু পুলিশের এই চিরাচরিত দায়িত্বের বাইরে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ সিএমপি।
আজ সকালে অস্ত্র ছেড়ে হঠাৎ নগরীর রাজপথে ঝাড়ু হাতে সিএমপি কমিশনার আব্দুল জলিল মণ্ডল। তাকে অনুসরণ করে ঝাড়ু-হাতে সড়ক পরিষ্কার করতে নেমে পড়েন সিএমপির বিভিন্ন বিভাগের ১ হাজার ২০ জন পুলিশ সদস্যও।
সড়ক পরিষ্কারে ঝাড়ু হাতে পুলিশ সদস্যদের এরকম পরিচ্ছন্নতা অভিযান দেখে ক্ষণিকের জন্য থমকে দাঁড়িয়েছিল নগরবাসী।
চট্টগ্রামকে একটি সুন্দর ও পরিচ্ছন্ন নগরী হিসেবে গড়ে তুলতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবেই সিএমপি এ কর্মসূচির আয়োজন করে।
শুক্রবার সকাল ১০টা জমিয়াতুল ফালাহ জামে মসজিদ প্রাঙ্গনে থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় পরিচ্ছন্নতা অভিযান।
সিএমপি সূত্রে জানা যায়, ‘সুস্থ দেহ, সুস্থ মন, নিজের শহর নিজেই পরিষ্কার করি।’ এ স্লোগানকে সামনে নিয়ে শুক্রবার নগরীর জামেয়াতুল ফালাহ জামে মসজিদের সামনে থেকে চারভাগে বিভক্ত হয়ে পরিচ্ছন্নতা কর্মসূচি গ্রহণ করে নগর পুলিশ। নগরীর দামপাড়া ওয়াসা থেকে জিইসি মোড়, দামপাড়া থেকে টাইগারপাস, দামপাড়া থেকে কাজীর দেউড়ি এবং জামেয়াতুল ফালাহ জামে মসজিদ মাঠে পুলিশ এ পরিষ্কার-পরিচ্ছন্ন অভিযান চালায় পুলিশ।
এ প্রসঙ্গে নগর পুলিশ কমিশনার আব্দুল জলিল মণ্ডল সাংবাদিকদের বলেন, ‘ঘরের আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে মানুষের ভেতরের দানবটাও মানব হয়ে উঠে। সিএমপিতে আমি কমিশনার হিসেবে যোগ দেয়ার পর ইতোমধ্যে রাস্তার দুপাশ থেকে সব জঞ্জাল (অবৈধ পাকিং-ভাসমান ব্যবসায়ী) উচ্ছেদ করেছি। এখন আমার লক্ষ্য নগরবাসীকে সচেতন করা। আমরা যদি নিজেরাই আমাদের আঙ্গিনাটি পরিষ্কার রাখি এক সময় দেখবেন পুরো নগরই পরিচ্ছন্ন হয়ে গেছে।’
সবাইকে সচেতন হওয়ার অনুরোধ জানিয়ে বলেন, ‘আমরা বাদাম আর কলা খেয়ে খোসাগুলো রাস্তায় ফেলি। চিপস খেয়ে প্যাকেটটি ফুটপাতে ফেলার কারণে নগরী অপরিষ্কার হয়। আমরা যদি একটু সচেতন হই তাহলে নগরী থেকে সব আবর্জনা পরিষ্কার করা সম্ভব। নগরবাসী সচেতন হলেই পরিচ্ছন্ন হবে নগরী।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫