Skip to content

রায়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, ‘মতিউর রহমান নিজামীর রায়ে দেশবাসীর প্রত্যাশা পূরণ হয়েছে।’

দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, ‘দেশবাসী যুদ্ধাপরাধীদের ফাঁসির জন্য আন্দোলন করেছিল। এজন্য আমি দেশবাসীর প্রতি কৃতজ্ঞ।’

যুদ্ধাপরাধ মামলায় অভিযুক্ত জামায়াতের আমির মতিউর রহমান নিজামীর ফাঁসির রায় ঘোষণার পর বুধবার দুপুরে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এক প্রতিক্রিয়ায় তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, ‘রায়ে প্রমাণিত হয়েছে জামায়াতের সঙ্গে সরকারের কোনো আঁতাত নাই। ট্রাইব্যুনাল নিজস্ব গতিতে বিচার কাজ পরিচালনা করছে।’

জামায়াতের সাবেক আমির গোলাম আযমের রায় সম্পর্কে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘গোলাম আযম অসুস্থ থাকায় তাকে ৯০ বছর কারাদণ্ড দেয়া হয়।’

‘নিজামীর ফাঁসির রায়ে জাতি কলঙ্কমুক্ত হলো’ বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, ‘৭১ সালে জামায়াতের ভূমিকা ছিল যুদ্ধাপরাধী সংগঠন। তাই এ দলের সবাই যুদ্ধাপরাধী।’

জামায়াতের রাজনীতি নিষিদ্ধের ব্যাপারে তিনি বলেন, ‘এ বিষয়ে মামলা চলছে। খুব শিগগিরই এ বিষয়ে একটা সমাধান বেরিয়ে আসবে।’

ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘একাত্তরের সকল শহীদদের পক্ষ থেকে এ রায়ে আমি অভিনন্দন জানাচ্ছি। এ রায়ে জনগণের প্রত্যাশা পূরণ হয়েছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫