Skip to content

ভারতের ৩ বাংলাদেশীকে পিটিয়ে হত্যা

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ ॥ হবিগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় ত্রিপুরা রাজ্যের একটি গ্রামে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার রাতে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি ওই তিন ব্যক্তি। মঙ্গলবার তাদের নিহতের খবর পাওয়া যায়।

বিজিবি ৪৬ ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল নাসির উদ্দিন গণপিটুনিতে তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের আলীনগর গ্রামের আজগর আলীর ছেলে করম আলী (৪০), সমির হোসেনের ছেলে সুজন মিয়া (২২) এবং সনু মিয়ার ছেলে আক্কল মিয়া (১৯)।

বিএসএফের বরাত দিয়ে মঙ্গলবার রাতে বিজিবি জানায়, ত্রিপুরা রাজ্যের সিংগীছড়া বিএসএফ ক্যাম্পের কাছে লাতাইবাড়িতে স্থানীয়দের গণপিটুনিতে তিন বাংলাদেশি গুরুতর আহত হন। এদের মধ্যে ঘটনাস্থলেই করম আলী ও সুজন মিয়ার মৃত্যু হয়। আহত আক্কল মিয়া স্থানীয় একটি হাসপাতালে ভর্তি হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

এর আগে গত ৫ এপ্রিল বাল্লা সীমান্তে চুনারুঘাটের তিনজনকে পিটিয়ে হত্যা করে ভারতীয় জনতা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫