মনিরুজ্জান মিয়া ॥ ৭১’র মানবতাবিরোধী মতিউর রহমান নিজামীর আর্ন্তজাতিক ট্রাইব্যুনালে ফাঁসির রায় ঘোষণা হওয়ায় গাজীপুর শহর আওয়ামীলীগের উদ্যোগে এক বিশাল আনন্দ মিছিল করা হয়।
আজ দুপুর ১টার গাজীপুর জেলা আওয়ামীলীগের কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনরায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ের সামনে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন, শহর আওয়ামীলীগের সভাপতি এ্যাড. ওয়াজ উদ্দিন মিয়া, জেলা যুবলীগের সাধারন সম্পাদক হাফিজুল্লা খোকা, শহর প্রচার সম্পাদক সাইফুল ইসলাম ভোলা, সাবেক জেলা ছাত্রলীগের সহ-সভাপতি জহির আহাম্মেদ, আহবায়ক জেলা কৃষকলীগ আতিকুর রহমান লিটন, ২৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম খোকন, সভাপতি ২৬নং ওয়াড যুবলীগ সাইদুল ইসলাম প্রমুখ।
নিজামীর ফাঁসির রায়ে গাজীপুরে আ’লীগের আনন্দ মিছিল
আপডেট :October 29, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
