বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সব মানুষই চোখের ভাষা বোঝেন বা বোঝার চেষ্টা করেন। কিন্তু মানুষ বড় হয়ে নানা অভিজ্ঞতা থেকে এ ভাষা শেষে তা কিন্তু নয়। চোখের দিকে তাকিয়ে তার ভাষা বোঝার ক্ষমতা মাত্র সাত মাস বয়স থেকেই দেখা যায়। নতুন এক গবেষণায় এর প্রমাণ মিলেছে। ইউনিভার্সিটি অব ভার্জিনিয়ার গবেষক টোবিয়াস গ্রসম্যান বলেন, মাত্র সাত মাস বয়স থেকেই মস্তিষ্কে বিশেষ কিছু পরিবর্তনের কারণে অন্যদের চোখ কী বলছে সে সম্পর্কে ধারণা জন্মায়। বিশেষ করে চোখের সাদা অংশ এবং তাকানোর ভঙ্গি ইত্যাদি দেখে শিশুরা। উদাহরণ হিসাবে বলা যায়, চোখ বড় করে তাকালে এর সাদা অংশ বেশি দেখা যায় যা ভয় বা বিস্ময় প্রকাশ করে। আবার চোখ ছোট হয়ে আসে যখন মানুষ হাসে বা আনন্দ প্রকাশ করে।
এ গবেষণায় সাত মাস বয়সী শিশুদের নিয়ে পরীক্ষা চালানো হয়। বিভিন্ন ভাষা প্রকাশ করছে এমন চোখের ছবি তাদের সামনে ধরা হয় এবং একই সময় তাদের মস্তিষ্কের কার্যকলাপ ইলেকট্রোএন্সাফেলোগ্রাফি (ইইজি) এর মাধ্যমে পর্যবেক্ষণ করা হয়। পরিষ্কারভাবে দেখা যায়, একেক রকম চোখের দিকে তাকিয়ে তাদের মস্তিষ্কে একেক রকম অনুভূতি তৈরি হচ্ছে।
অদ্ভুত হলেও সত্য যে প্রতিটি চোখের ভাষার বিপরীতে তাদের ভিন্ন অনুভূতি প্রকাশ করতে ৫০ মিলি সেকেন্ড সময় লেগেছে। এই বয়সী শিশুর ক্ষেত্রে এতো দ্রুত চোখের ভাষা পড়ার ক্ষেত্রে সময়টি বিস্ময়করভাবে কম। বড়দের মতো শিশুরাও রাগ বা আনন্দ বা সাবধাণতা ইত্যাদি প্রকাশ করে এমন চোখের ভাষা দ্রুত ধরতে পারে।
ন্যাশনাল অ্যাকাডেমি অব সায়েন্সেস এর জার্নালের অনলাইন সাইটে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
শিশুকাল থেকেই চোখের ভাষা পড়তে শেখে!
আপডেট :October 29, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
