বাংলাভূমি২৪ ডেস্ক ॥ ক্যাপিটাল ওয়ান কাপের চতুর্থ রাউন্ডে দুর্বল শারেওয়াসবোরে টাউনের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। এ দিন খেলার প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধের শুরুতেই দলকে এগিয়ে নেন দিদিয়ের দ্রগবা। এদিকে দ্বিতীয়ার্ধের ৭৭ মিনিটে ঘরের মাঠের সুবিধা কাজে লাগিয়ে সমতায় ফেরে শারেওয়াসবোরে। তবে নির্ধারিত সময়ের নয় মিনিট আগে জার্মেই গ্রান্ডিসনের আত্মঘাতী গোল করলে জয় নিশ্চিত করে হোসে মরিনহোর দল। এদিন খেলার শুরু থেকেই চেলসি বেশ আক্রমণাত্বক হয়ে খেললেও বিপক্ষ দলের রক্ষণভাগের ফুটবলারদের প্রচেষ্টার কারণে গোলের দেখা পাচ্ছিল না। পরে গোলশূন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে ফিরে আক্রমণের ধার আরো বাড়িয়ে দেয় ব্লুজরা। আর খেলার ৪৮ মিনিটে মোহাম্মদ সালাহর পাস থেকে বল পেয়ে অসাধারণ একটি গোল করেন আইভরি কোস্টের সাবেক অধিনায়ক। এদিকে খেলায় পিছিয়ে থেকে সমতায় ফিরতে মরিয়া হয়ে ওঠে স্বাগতিকরা। আর খেলার ৭৭ মিনিটে কর্ণার থেকে পাওয়া বলকে দারুণভাবে গোলে পরিণত করে ১-১ এ সমতা আনেন অ্যান্ড্রু ম্যানগান। তবে এ সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি শারেওয়সবোরে।
এর চার মিনিট পরই আবারও দ্রগবার কল্যাণে এগিয়ে যায় চেলসি। দ্রগবার করা শটে বল ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালেই বল পাঠান গ্রান্ডিসন। সেই সঙ্গে ২-১ এ লিড পায় এডেন হাজার্ডরা। খেলার বাকি সময় আর কোনো গোল না হলে শেষ পর্যন্ত ২-১ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে প্রিমিয়ার লিগের শীর্ষ দলটি।
আত্মঘাতী গোলে চেলসির জয়
আপডেট :October 29, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
