বাংলাভূমি২৪ ডেস্ক ॥ আগামী ১৬-২২ ডিসেম্বর ছয় দিন সৌর ঝড়ের কারণে ধূলা ও গ্রহাণু সূর্যকে আড়াল করে রাখবে। এর কারণে পৃথিবীকে ছয় দিন অন্ধকারে থাকতে হবে। তখন পৃথিবীর ৯০ শতাংশ অন্ধকারে থাকবে। এমনটি জানিয়েছে বিনোদনবিষয়ক ওয়েবসাইট হুজলার্স ডটকম। হুজলার্স জানায়, সৌর ঝড়ের কারণে এ ছয় দিনের মধ্যে অন্তত তিন দিন সূর্য দেখা যাবে না। আড়াই শ বছরের ইতিহাসে এটিই সবচেয়ে বড় সৌর ঝড়, যার স্থায়িত্ব হবে মোট ২১৬ ঘণ্টা।
এদিকে বিষয়টি নিয়ে বিশ্ববাসীর মধ্যে বেশ উদ্বেগের সৃষ্টি হয়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যমে এ নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। অন্যদিকে, যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসা জানিয়েছে, এ খবর শুধুই গুজব। ওয়েবসাইটে কিংবা আনুষ্ঠানিকভাবে এ ধরনের কোনো তথ্য কখনো তারা প্রকাশ করেনি। এ ধরনের ঘটনা ঘটার কোনো তথ্যও তাদের কাছে নেই।
সৌর ঝড়ের কারণে ৬ দিন অন্ধকারে থাকবে পৃথিবী!
আপডেট :October 29, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
