Skip to content

রংপুরে জামায়াত-পুলিশ সংঘর্ষ, আহত ৯ আটক ৫

জেলা প্রতিনিধি, রংপুর ॥ রংপুরের মিঠাপুকুর উপজেলার সদর গেটের সামনে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলেছে। এসময় সংঘর্ষে আহত হয়েছেন অন্তত নয় জন।

এদিকে এ ঘটনায় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেদ মারজেনসহ ৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা এ সংঘর্ষ শুরু হয়।
এদিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল ও রাবার বুলেট ছোড়ে। ওই এলাকায় পুলিশের পাশাপাশি বিজিবি সদস্য রয়েছেন। বর্তমানে বাজার এলাকায় প্রায় ৫ শতাধিক জামায়াত-শিবির নেতাকর্মী জড়ো হয়ে বিক্ষোভ করছে। সেখানে থেমে থেমে পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে।
এ ছাড়া পরিস্থিতি সামাল দিতে সদর উপজেলা গেটের সামনে পুলিশ বিজিবি অবস্থান নিয়েছে।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, ভোরে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা উপজেলা গেটের সামনে জড়ো হয়ে বিক্ষোভ ও পিকেটিং করে। এসময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। ওই এলাকায় থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫