বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : বাজারে এসেছে মোটোরোলার বহু প্রতীক্ষিত ড্রয়েড বিস্ট। নতুন এই স্মার্টফোনটিতে রয়েছে ২.৭ গিগাহার্টজ কোয়াডকোর স্ন্যাপড্রাগন প্রসেসর। ৫.২ ইঞ্চির এই ফোনটিতে রয়েছে অ্যান্ডয়েডের কিটক্যাট ভার্সান। এছাড়া রয়েছে তিন জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল মেমোরি। এছাড়া এই ভার্সানেরই অন্য একটি মডেলে ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি পাওয়া যাবে। এই ফোনটির ক্যামেরায় রয়েছে চমক। যেটি গ্রাহকদের খুব সহজেই আকৃষ্ট করবে বলে আশাবাদী কম্পানিটি। ফোনটিতে রয়েছে ২১ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং দুই মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। এছাড়া রয়েছে অত্যাধুনিক ফ্ল্যাশের সুবিধা। নতুন এই ফোনটিতে রয়েছে ৩৯০০ এমএএইচ ব্যাটারি। যার ফলে গ্রাহকেরা দীর্ঘক্ষণ কথা বলতে পারবেন প্রিয়জনের সঙ্গে। পাশাপাশি ফোনটিতে রয়েছে ফোরজি, থ্রিজি, জিপিএস, ওয়াইফাই ও ব্লুটুথের সুবিধা। আপাতত মেটালিক কালো ও লাল রঙে পাওয়া যাবে এই ফোন। ৩২ জিবির নয়া এই ফোনটি কিনতে গ্রাহকদের খরচ পড়বে ১২,২৬৭ এবং ৬৪ জিবির ফোনটি কিনতে খরচ পড়বে ১৫,২৬৭ টাকা।
২১ মেগাপিক্সেলের স্মার্টফোন এনেছে মোটোরোলা
আপডেট :October 30, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
