বাংলাভূমি২৪ ডেস্ক ॥ মাগুরার শ্রীপুর এবং লক্ষ্মীপুর সদর উপজেলায় ক্ষমতাসীন দলের দুই নেতাকর্মীকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাতে এই দুটি হত্যাকাণ্ড ঘটে।
মাগুরায় আওয়ামী লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা
আমাদের মাগুরা প্রতিনিধি জানান, মাগুরা কাদিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রতাপ সাহাকে (৫৫) রাধানগর বাজার সংলগ্ন নিজ বাড়িতে ডুকে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে হত্যা করেছে। তাৎক্ষণিকভাবে হত্যার কারণ জানা যায়নি।
মাগুরার সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায় নতুন বার্তাকে জানান, মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে প্রতাপ সাহা জেলার শ্রীপুর উপজেলার রাধানগর বাজার থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। বাড়ির ঘোয়াল ঘরের পাশেই পূর্বে অবস্থান নেয়া অজ্ঞাত কতিপয় দুর্বৃত্ত তার বুকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। মুমূর্ষু অবস্থায় রাত ১০টার দিকে তাকে মাগুরা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাত সাড়ে ১০টার দিকে মাগুরা সদর হাসপাতালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন সিকদার নিহত প্রতাপ সাহার মৃতদেহ দেখতে এসে সাংবাদিকদের জানান, অবিলন্বে খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে প্রশাসনকে নির্দেশ দেয়া হয়েছে।
পুলিশ সুপার জিহাদুল কবির ঘটনাস্থল পরিদর্শন করে জানান, পুলিশি তদন্ত শুরু হয়েছে। দ্রুত হত্যা রহস্য উদঘাটনের মাধ্যমে খুনিদের গ্রেফতার করা হবে।
লক্ষ্মীপুরে যুবলীগ কর্মীকে গুলি ও কুপিয়ে হত্যা
আমাদের লক্ষ্মীপুর প্রতিনিধি জানান, লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় ইউনিয়ন যুবলীগ কর্মী মোহন পাটওয়ারীকে গুলি ও কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত সাড়ে ১০টায়। নিহত যুবলীগ কর্মী মোহন একই এলাকার হোসেন আহম্মদ পাটওয়ারীর ছেলে। তবে নিহতের স্ত্রী শাহনাজ বেগম হত্যাকাণ্ডের জন্য নিহতের চাচা আলী মিয়া, বোন সাজু বেগম, ভাই মঞ্জু ও প্রতিবেশী মোক্তার পাটওয়ারীকে দায়ী করেছেন।
নিহতের স্ত্রী শাহনাজ বেগম জানান, নিহতের চাচা আলী মিয়া, বোন সাজু বেগম, ভাই মঞ্জু ও প্রতিবেশী মোক্তার পাটওয়ারীর সঙ্গে গত কয়েকদিন ধরে জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। এর জের ধরে তারাই সন্ত্রাসী দিয়ে পরিকল্পিতভাবে মোহন পাটওয়ারীকে গুলি ও কুপিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের বিচার দাবি করেছেন তিনি।
দক্ষিণ হামছাদী ইউনিয়ন আওয়ামী লীগ নেতা নুরুন নবী নতুন বার্তাকে জানান, মোহন পাটওয়ারী দক্ষিণ হামছাদী ইউনিয়ন যুবলীগের সক্রিয় কর্মী ছিল। রাতে তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
সদর থানার এস আই নাজিম উদ্দিন জানান, যুবলীগ কর্মী মোহন পাটওয়ারীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত চলছে। তদন্তের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে নিহত মোহন পাটওয়ারী সুপারি ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন বলে দাবি করেছে পুলিশ।
মাগুরায় আওয়ামী লীগ ও
আপডেট :November 5, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
