শ্রীপুর প্রতিনিধি ॥ গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় সুমন (২৮) নামে এক গার্মেন্টস শ্রমিক নিহত হয়েছে। নিহত সুমন নেত্রকোনা সদর উপজেলার দাড়িয়া গ্রামের ইসমাইল হোসেন ওরফে আইয়ুব খানের পুত্র।
মঙ্গলবার দিবাগত রাত ১০টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের শ্রীপুরের মাস্টারবাড়ী বাস স্ট্যান্ডে দুর্ঘটনাটি ঘটে। এ ঘটনায় ট্যাঙ্কলরীর চালক যশোর সদর উপজেলার তাপসিডেঙ্গা গ্রামের আব্দুল ঢালীর পুত্র জহির উদ্দিন ঢালীকে আটক করেছে মাওনা হাইওয়ে পুলিশ।
মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, রাতের ওই সময়ে সুমন রাস্তা পার হওয়ার সময় মাওনা থেকে ঢাকাগামী ট্যাঙ্কলরী তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়। স্থানীয়রা চালক জহির উদ্দিনকে আটক করে পুলিশে সোপর্দ করে। নিহত সুমন মাষ্টারবাড়ী এলাকার বিজি গার্মেন্টেসের শ্রমিক। পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
শ্রীপুরে লরীর ধাক্কায় গার্মেন্টস শ্রমিক নিহত
আপডেট :November 5, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
