স্টাফ রিপোর্টার ॥ মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে মীর কাশেম আলীর ফাঁসির রায়ের প্রতিবাদে জামায়াতে ইসলামীর ডাকা হরতাল চলছে।
আজ সকাল ৬টা থেকে এ হরতাল শুরু হয়েছে। তবে সকাল সোয়া ৬টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত রাজধানী ঢাকাসহ দেশের কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
এর আগে, উচ্চ আদালতের আপিল বিভাগ জামায়াতের আরেক নেতা কামারুজ্জামানের ফাঁসির দণ্ড বহাল রাখায় গতকাল বুধবার হরতাল পালন করে দলটি।
