Skip to content

‘অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা অসত্য ভিত্তিহীন’

স্টাফ রিপোর্টার ॥ কেন্দ্রীয় কারাগারের কনডেম সেলে বন্দী ফাঁসির আসামি জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের আইনজীবীরা বলেছেন, অ্যাটর্নি জেনারেল ও আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ অসত্য ভিত্তিহীন। ৩০ দিনের মধ্যে রিভিউ করার বিধান রয়েছে।

বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় কারাগারের গেটে কামারুজ্জামানের সঙ্গে দেখা করতে যাওয়ার আগে সাংবাদিকদের একথা জানান আইনজীবী অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির।
রিভিউ প্রসঙ্গে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে জামায়াতের আইনজীবী শিশির মোহাম্মদ বলেন, ‘সংবিধান মতে জনাব কামারুজ্জামান সাহেবের রিভিউ করার অধিকার আছে। রিভিউ নিষ্পত্তির পর আসবে রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার কথা।’
তিনি জানান, কামারুজ্জামানের সঙ্গে পরবর্তী আইনি পদক্ষেপ কি হবে তার নির্দেশনার জন্যই কারাগারে দেখা করা হচ্ছে। তার নির্দেশ মোতাবেক পরবর্তী আইনি পদক্ষেপ নেয়া হবে।
পরে সকাল সোয়া ১০টার দিকে তারা কারাগারের ভেতরে প্রবেশ করেন। এসময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক, অ্যাডভোকেট শিশির মোহাম্মদ মনির, অ্যাডভোকেট মশিউল আলম।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫