Skip to content

‘জণগণকে অনুপ্রেরণা, সাহস ও দিক নির্দেশনা দিয়েছিল জিয়ার কণ্ঠ’

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ২৬ মার্চ জিয়াউর রহমানের কণ্ঠ স্বাধীনতাকামী জণগণকে দিয়েছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার অনুপ্রেরণা, সাহস ও দিক নির্দেশনা। আর ৭ নভেম্বর জিয়াউর রহমানের কণ্ঠ দেশের জনগণকে দিয়েছিলো আধিপত্যবাদী ও ষড়যন্ত্রকারী অপশক্তির ছোবল থেকে বেরিয়ে ঐক্যবদ্ধভাবে একটি গণতান্ত্রিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রেরণা ও দিক নির্দেশনা।

বৃহস্পতিবার পূর্ব লন্ডনের আট্রিয়াম হলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় তারেক রহমান এসব কথা বলেন।
এ সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। বাংলাদেশ স্বাধীন হওয়ার চার বছরের মাথায় ১৯৭৫ সালের এইদিন ৭ নভেম্বর দেশের জনগণ আবারো শুনতে পেলো একটি কণ্ঠ… আমি জিয়া বলছি। এ কারণেই ৭ নভেম্বর দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, বাংলাদেশের সকল দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি যারা একটি সুসংহত সমৃদ্ধ, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ দেখতে চায় তাদের জন্য আবারো এই কণ্ঠটি ছিলো একটি প্রেরণা। একটি সাহস। এর আগেও বাংলাদেশের স্বাধীনতাকামী জনগণ এই সাহসী কণ্ঠ শুনেছিল ১৯৭১ সালের ২৬ মার্চ।
যুক্তরাজ্য বিএনপির সভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস এর সভাপতিত্বে এতে আরো বক্তব্য দেন- বিএনপি নেতা মাহিদুর রহমান, এম এ মালেক প্রমুখ।
কয়সর এম আহমেদের পরিচালনায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের এ সভাটি প্রাণবন্ত হয়ে উঠে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫