Skip to content

সিনিয়র নেতাদের ফাঁসির আদেশে কারাগারে বিমর্ষ মুজাহিদ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান, ও মীর কাশেম আলীর মৃত্যুদণ্ডের রায় ঘোষাণার পর মানসিক ভাবে দুর্বল হয়ে পড়েছে নারায়ণগঞ্জ কারাগারে বন্দী জামায়াতে ইসলামী সেক্রেটারী জেনারেল আলী আহসান মুজাহিদ।

তিনি আগের মত আর সাধারণ বন্দীদের সাথে স্বাভাবিক ভঙ্গিতে কথা বলেন না। আগের থেকে কথাবার্তাও কম বলেন। সমপ্রতি নারায়ণগঞ্জ কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়া কয়েকজন কয়েদী নাম প্রকাশ না করা শর্তে এসব কথা জানিয়েছেন।
তারা আরও জানান, আলী আহসান মুজাহিদ দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণার পর যতটা শক্ত মানসিকতার দেখা গেছে মতিউর রহমান নিজামী, কামারুজ্জামান ও মীর কাশেম আলীর রায় ঘোষণার পর তাকে ততটাই বিমর্ষ দেখা গেছে। তবে আগের মত এখনও তিনি নিয়মিত নামাজ আদায় করেন, পত্রিকা পড়ার পাশাপাশি টেলিভিশনের সংবাদ দেখেন। আগেও মত স্বাভাবিকভাবেই খাবার গ্রহণ করেন। তবে এ বিষয়ে নারায়ণগঞ্জ কারগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ এর সাথে যোগাযোগ করা হলে এ বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
প্রসঙ্গত নারায়ণগঞ্জ কারাগারে আলী আহসান মুজাহিদ আগে ভিআইপি বন্দী হিসেবে থাকলেও মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক ট্রাইবুনালে তার মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর থেকে তিনি সাধারণ বন্দী হিসেবেই কারাগারে রয়েছে। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫