বাংলাভূমি২৪ ডেস্ক ॥ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ওহিদুর রহমান (৩৮) ও তার ছোট ভাই শাহীন রহমানকে (৩৪) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। ছুরিকাঘাতে স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাই খুন
রোববার রাত ১২টার দিকে নওগাঁ শহরের পাশে দুর্গাপুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা নওগাঁ সদর উপজেলার চকপ্রাচী গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে শহর থেকে দূর্গাপুর এলাকার মাঠের মধ্য দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন ওহিদুর ও তার ছোট ভাই শাহীন। এ সময় বাড়ির পাশে ফাঁকা মাঠে দুর্বৃত্তরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।
পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে রাতেই থানায় আনা হয়।
নওগাঁ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সমীর সূত্রধর বাংলামেইলকে জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে বলে ওসি জানায়।
স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তার ভাই খুন
আপডেট :November 17, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
