Skip to content

বাসের ধাক্কায় নিহত ১

কালিয়াকৈর ব্যুরো ॥ কালিয়াকৈরে বাস ও ব্যাটারি চালিত রিকশার সংঘর্ষে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। গাজীপুর বাসের ধাক্কায় নিহত ১

শনিবার সকাল পৌনে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ফজল মিয়া কুড়িগ্রাম জেলার রাজিবপুর থানার সাজাইসদর পাড়া গ্রামের কাজিম উদ্দিনের ছেলে।

কালিয়াকৈর থানার উপপরিদর্শক মোয়াজ্জেম হোসেন জানান, সকাল পৌনে ৮টার দিকে কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের লতিফপুর এলাকায় কালিয়াকৈর পরিবহনের একটি বাস ও বিপরীতগামী একটি ব্যাটারিচালিত রিকশাকে ধাকা দেয়। এতে রিকশাচালক ও তিন যাত্রী মারাত্মক আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিকশার চালক ফজল মিয়াকে মৃত ঘোষণা করেন।

এ সময় মারাত্মক আহত রিকশাযাত্রী মা ও ছেলেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। ঘাতক বাসটি আটক করেছে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫