Skip to content

উল্টো পথে গেলে আবারো ফুটো হবে গাড়ির চাকা

স্টাফ রিপোর্টার ॥ পরীক্ষামূলকভাবে স্থাপন করে ব্যর্থ হওয়ার ছয় মাস পর আবারো বসছে উল্টোপথে গাড়ি চলাচল বন্ধের যন্ত্র ‘প্রতিরোধ’। শনিবার রাজধানীর ক্যাপ্টেন মনসুর আলী সড়কে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দফতরের সামনে যন্ত্রটি বসানো হচ্ছে।

ট্রাফিক পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে, যন্ত্রটি যানবাহনের আরোহীদের এবং পথচারীদের গমনাগমন নিরাপদ হবে। ট্রাফিক আইন কার্যকরভাবে প্রয়োগ করতে সহায়তা করবে।
‘প্রতিরোধ’ নামের যন্ত্রটি বসাচ্ছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ (দক্ষিণ)। এই যন্ত্র উল্টো দিকে চলাচলকারী গাড়িকে স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করবে। কেউ উল্টোপথে গাড়ি চালাতে গেলে গাড়ির চাকা ছিদ্র হয়ে যাবে। অন্যদিকে সোজা দিক থেকে আসা গাড়ির চাকা যন্ত্রটির ওপর চাপ দিলে তার কাঁটাগুলো নিচু হয়ে গাড়িকে চলে যেতে সাহায্য করবে।
এর আগে গত ২৩ মে রাজধানীর হেয়ার রোডের রাষ্ট্রীয় অতিথি ভবন সুগন্ধার পাশে যন্ত্রটির উদ্বোধন করেন পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার। তার কয়েকদিন পর যন্ত্রটির প্রায় সবগুলো কাঁটা একে একে নষ্ট হয়ে যায়। পরে তা তুলে নেয়া হয়। ওই যন্ত্রটিতে খরচ হয়েছে পাঁচ লাখ টাকা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫