Skip to content

আজ বিশ্ব এইডস দিবস

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : এইডস মোকাবেলায় বাংলাদেশে আগের তুলনায় আন্তর্জাতিক সাহায্যের পরিমাণ অনেক কমে গেছে। বিশ্বের বহু দেশে যখন এর সংক্রমণের হার কমছে সেখানে বাংলাদেশে বাড়ছে। জাতিসংঘের এইডস বিষয়ক কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।

জাতিসংঘের এইডস বিষয়ক কর্মকর্তা নাদিয়া ফারহীন রহমান জানান, দাতা সংস্থাগুলো মনে করছে বাংলাদেশে এখন এই রোগের প্রকোপ কম, তাই সাহায্যের পরিমাণ কমিয়ে দিয়েছে তারা। তবে, বাংলাদেশে এর সংক্রমণের হারের প্রবণতা কমছে না বরং বাড়ছে। ইউএনএইডস’র হিসেব মতে দেশে সাড়ে নয় হাজারের মতো মানুষ এইচআইভি ভাইরাসে আক্রান্ত। সংস্থাটি বলছে এশিয়া প্যাসিফিকে ২০০৫ থেকে ২০১৩ সালে সংক্রমণের হার কমেছে ৬ শতাংশ। বিশ্বের বহু দেশে যখন এর সংক্রমণের হার কমছে সেখানে বাংলাদেশে বাড়ছে। ২০০১ থেকে ২০০১২ পর্যন্ত বাংলাদেশে এ প্রবণতা বাড়ছে।
নাদিয়া ফারহীন রহমান আরো জানান, বাংলাদেশে এইচআইভি ভাইরাসে আক্রান্ত হওয়ার হার বৃদ্ধির অনেকগুলো কারণ রয়েছে। তার মধ্যে ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীদের কাছে এ রোগ সম্পর্কে সচেতনতা তৈরি করা বা চিকিৎসা সেবা পর্যাপ্ত পৌঁছানো সম্ভব হচ্ছে না যা এইডসের সংক্রমণ বাড়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করেন তিনি। বাংলাদেশে ১৯৮৫ সালে থেকে এইডস বিষয়ক বিভিন্ন জনসচেতনতামূলক কার্যক্রম শুরু হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫