Skip to content

ইবি হল বন্ধ : বিপাকে শিক্ষার্থীরা

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে গাড়িচাপায় তৌহিদুর রহমান টিটু নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কুষ্টিয়া ঝিনাইদহের পরিবহণ মালিক সমিতির কাছ থেকে ভাড়া করা প্রায় ৪০টি গাড়ি আগুনে পুড়িয়ে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

রোববার জরুরি মিটিংয়ে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করলে হল ছেড়ে যাওয়ার সময় কুষ্টিয়া ও ঝিনাইদহের বাস মালিক সমিতির শ্রমিকরা গাড়ি পোড়াকে কেন্দ্র করে ক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসের ছাত্রদের বিভিন্ন এলাকায় মারধর ও আটক করছে বলে জানা গেছে।
ফলে সোমবার সন্ধ্যা ৬টায় হল ছাড়ার নির্দেশ থাকলেও সময় বাড়ানো হয়েছে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত।
উল্লেখ্য, কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলা পরিবহণ মালিক সমিতি মঙ্গলবার ধর্মঘাট ডাক দেয়। একদিকে হল ছাড়ার নির্দেশ অন্যদিকে পরিবহণ সমিতির পরিবহণ ধর্মঘট এ অবস্থায় বিপাকে পড়ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫