Skip to content

রাজধানীর ৩২ বিদ্যালয়ে ভর্তির আবেদন শুরু হচ্ছে আজ

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা মহানগরের ৩২টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আবেদন ফরম বিতরণ মঙ্গলবার দিবাগত রাত ১২টা এক মিনিটে শুরু হচ্ছে। চলবে ১২ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। কেবল অনলাইনে (িি.িফংযব.মংধ.বফঁ.নফ) আবেদন করতে হবে। বিদ্যালয়ে ভর্তি ফরম পাওয়া যাবে না।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের (মাউশি) ভর্তিসংক্রান্ত নোটিশ অনুযায়ী, প্রথম শ্রেণীতে ভর্তির জন্য লটারি হবে ২৭ ডিসেম্বর। প্রথম শ্রেণীতে ভর্তি হওয়া যাবে এমন বিদ্যালয় ১৪টি। তবে দ্বিতীয় থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তির ক্ষেত্রে পরীক্ষা নেয়া হবে।

৩২টি বিদ্যালয়কে তিনটি গুচ্ছ করে যথাক্রমে ১৭, ১৮ ও ২০ ডিসেম্বর এসব পরীক্ষা নেয়া হবে। আর নবম শ্রেণীতে ভর্তির জন্য শিক্ষার্থী নির্বাচন করা হবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফলের ভিত্তিতে।

কোনো শিক্ষার্থী একই গুচ্ছভুক্ত কেবল একটি বিদ্যালয়ে আবেদন করতে পারবে। তবে কেউ ইচ্ছা করলে তিনটি গুচ্ছের তিনটি বিদ্যালয়েও আবেদন করতে পারবে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫