Skip to content

দাউদ মার্চেন্ট ফের আটক

স্টাফ রিপোর্টার ॥ ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের অন্যতম সহযোগী দাউদ মার্চেন্টকে ফের আটক করা হয়েছে।

কারাগার থেকে জামিনে মুক্তি পাওয়ার দু’দিনের মধ্যে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তাকে আটক করে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ পুলিশ কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান জানান, রাজধানীর খিলগাঁও থেকে বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫টায় দাউদ মার্চেন্টকে আটক করা হয়।

কাসিমপুর কারাগারে আটক দাউদ মার্চেন্ট গত সোমবার জামিনে মুক্তি পান। এর পরপরই তাকে ফের আটক করা হয় মর্মে বুধবার বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর প্রকাশ হয়।

দুপুর নাগাদ আটকের খবর নিশ্চিত করে পুলিশ।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫