Skip to content

সিদ্ধার্থের সঙ্গে প্রেম করছে না ফ্রিডার

বিনোদন ডেস্ক ॥ সিদ্ধার্থ নাকি ফ্রিডা পিন্টোর প্রেমে হাবুডুবু খাচ্ছেন। আর এই গল্পে ডানা মেলেছে, ফ্রিডার জন্মদিনে সিদ্ধার্থর সঙ্গে তোলা তাঁর বেশ অন্তরঙ্গ ছবিটি।

তবে এই সব জল্পনার মুখে কুলুপ এঁটে দিলেন স্বয়ং ফ্রিডা। সংবাদমাধ্যমের এক প্রশ্নের উত্তরে হলিউডি এই নায়িকা জানিয়েছেন, আপাতত আমি কোনো সম্পর্কে নেই। সিদ্ধার্থের সঙ্গে বন্ধুত্ব ছাড়া কোনওদিনই আমাদের মধ্য অন্য কোনো সম্পর্ক ছিল না। আমরা খুবই ভালো বন্ধু। জন্মদিনে তোলা ছবিটি নিছকই বন্ধুত্বের পাগলামো। আর কিছুই নয়”।
হলিউডের ভারতীয় এই অভিনেত্রীটি এখন ফিরে এসেছেন দেশের মাটিতে। বলিউডে পাড়ি জমানোই তাঁর এখন প্রথম লক্ষ্য। তবে তাঁর ঝুলি একদমই ফাঁকা। তাই ইচ্ছা থাকলেও বলিউডে পাড়ি জমানোটা তাঁর পক্ষে ততটা সহজ হবে বলে মনে করা হচ্ছে না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫