Skip to content

ঘন কুয়াশায় শাহজালালে ফ্লাইট শিডিউলে বিপর্যয়

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ঘন কুয়াশার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণকারী ফ্লাইট শিডিউলে বিপর্যয় লক্ষ্য করা গেছে।

কুয়াশার কারণে ৭-৮টি ফ্লাইট নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি। এর মধ্যে তিনটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
সূত্র জানায়, বিমানের একটি ফ্লাইট কুয়েত থেকে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল পৌনে ৯টায়, কুয়েত এয়ারওয়েজের একটি ফ্লাইট ভোর ৪টা ৩০ মিনিটে, তার্কিশ এয়ারওয়েজের একটি ফ্লাইট ইস্তাম্বুল থেকে বুধবার দিনগত রাত ১২টা ৫৫ মিনিটে, ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইট কুয়ালালামপুর থেকে সকাল ৭টা ৫৫ মিনিটে, রিজেন্ট এয়ারওয়েজের একটি ফ্লাইট কুয়ালালামপুর থেকে সকাল ৮টা ২০ মিনিটে, এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট শারজা থেকে সকাল ৯টা ৫ মিনিটে ঢাকায় অবতরণের কথা ছিল।
এছাড়া এমিরেটস এয়ারওয়েজের একটি ফ্লাইট দুবাই থেকে সকাল ১০টা ০৭ মিনিটে, দোহা থেকে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট সকাল ৯টা ৩০ মিনিটে শাহজালালে অবতরণের কথা রয়েছে। শুধু আন্তর্জাতিক ফ্লাইটই নয়, ঘন কুয়াশার কারণে বিপর্যয়ে পড়েছে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ফ্লাইও। চট্টগ্রাম থেকে বিমানের একটি ফ্লাইট সকাল ৭টা ৫৫ মিনিটে শাহজালালে অবতরণের কথা ছিলো। এদিকে সংশ্লিষ্ট সূত্র জানায়, কুয়েত ও তার্কিশ এয়ারওয়েজের তিনটি ফ্লাইট কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে।
বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন, সকাল ৯টার আগে কোনো ফ্লাইট শাহজালালে অবতরণ করবে না। এর আগে একই কারণে গত ৯ ডিসেম্বর হযরত শাহজালাল বিমানবন্দরের ফ্লাইট শিডিউলে ব্যাপক পরিবর্তন হয়। কুয়াশার কারণে ওইদিন রাত ১১টার পর থেকে সকাল ৮টা পর্যন্ত কোনো ফ্লাইট ঠিক সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫