বাংলাভূমি২৪ ডেস্ক ॥
রিও ডি জেনেরো: চ্যাম্পিয়ন্স লিগে এখনও পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা কে ? কেউ বলবেন লিওনেল মেসি ৷ আবার কেউ বলবেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো ৷ কিন্তু বাস্তব সত্য হচ্ছে রোনাল্ডো বা মেসি নয়, এদের দু’জনকেই টপকে এখনও পর্যন্ত সেরা গোলদাতা হিসেবে রয়েছেন ব্রাজিলের তারকা ফুটবলার লুইস আদ্রিয়ানো ৷ শাকতার ডোনেৎসের হয়ে চ্যাম্পিয়ন্স লিগ খেলছেন তিনি ৷ এখনও পর্যন্ত পাঁচ ম্যাচে ৯টা গোল করে শীর্ষে রয়েছেন আদ্রিয়ানো ৷ দ্বিতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি ৷ তিনি এখনও পর্যন্ত সাতটি গোল করেছেন ৷
আদ্রিয়ানোর কীর্তি এখানেই শেষ নয়, গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে —চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে প্রথমার্ধে একাই চার গোল করা একমাত্র খেলোয়াড় তিনি। যে রেকর্ডে তিনি ছাড়িয়ে গেছেন মেসি-রোনাল্ডোকেও।পাশাপাশি চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে টানা দুই ম্যাচে হ্যাটট্রিক করা একমাত্র খেলোয়াড়ও তিনি। এখন দেখার এই শীর্ষস্থান ধরে রাখতে পারেন কিনা আদ্রিয়ানো৷- ওয়েবসাইট
