Skip to content

রোমাকে হারিয়ে নকআউটে ম্যান সিটি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ফরাসি মিডফিল্ডার সামির নাসারি আর আর্জেন্টাইন ডিফেন্ডার পাবলো সাবালেতার গোলের সুবাদে রোমাকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্ব নিশ্চিত করেছে খাদের কিনারে থাকা ম্যানচেস্টার সিটি।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে বুধবার রাতে ইতালির ক্লাব রোমাকে তাদের মাঠেই ২-০ ব্যবধানে হারিয়ে দ্বিতীয় বারের মত এই লিগেশেষ ১৬তে জায়গা করে নিল ইংলিশ চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়ন ম্যান সিটি।
খেলার প্রথমার্ধে গোলের দেখা পায়নি কোনো দলই। ৬০ মিনিটে দলের পক্ষে প্রথম গোল করেন নাসারি। আর ৮৬ মিনিটে গোল করে ম্যান সিটি সমর্থকদের মনে বিজয়ের সিটি (শিষ) বাজানোর সুযোগ নিশ্চিত করেন সাবালেতা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫