Skip to content

ঢাকায় এসেছেন অরিজিৎ

বিনোদন ডেস্ক ॥ ভারতীয় সংগীতাঙ্গনের হার্টথ্রব গায়ক অরিজিৎ সিং ঢাকায় এসে পৌঁছেছেন। ১২ ডিসেম্বর সকাল সোয়া দশটায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন তিনি। সন্ধ্যায় রাজধানীর যমুনা ফিউচার পার্কে সংগীত পরিবেশন করবেন ২৭ বছর বয়সী এই তারকা। এখানে তাকে ঘিরে অনুষ্ঠিত হবে ‘অলিটালিয়া অরিজিৎ সিং লাইভ’।

কনসার্টটির আয়োজক ইমেকার্সের ব্যবস্থাপনা পরিচালক নাঈম আশরাফ রোমান ১২ ডিসেম্বর সকালে বাংলানিউজকে জানান, সন্ধ্যা সাড়ে সাতটায় মঞ্চে এসে গাইতে শুরু করবেন অরিজিৎ সিং।

৫ ডিসেম্বর কনসার্টটি হওয়ার কথা থাকলেও অরিজিতের চোখে সংক্রমণ হওয়ায় তা পিছিয়ে যায়। এ নিয়ে নানা গুঞ্জন ওঠে। তবে তিনি কথা দিয়েছিলেন ১২ ডিসেম্বর ঢাকা মাতাবেন। নিজের ফেসবুকে পেজেও সে প্রতিশ্রুতি দিয়েছেন অরিজিৎ। কথা রেখেছেন তিনি।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫