স্টাফ রিপোর্টার ॥ আমাদের দেশে শিশুর সংখ্যা অনেক বেশি, তাদের নিয়ে আমরা রীতিমতো হিমশিম খাচ্ছি। শিশুরা মুকুল। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে মুকুল ঝরে যায়। ওই মুকুলগুলো আমাদের সম্পদ। ওরা যেন ঝরে না যায়। আমাদের সম্পদকে আমাদেরই ভালোভাবে গড়ে তুলতে হবে।
গত ১৩ ডিসেম্বর গাজীপুর মহানগরের কামারজুরি এলাকায় পিউপলস রোকেয়া ফাউন্ডেশনের বষপূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমিক এমপি একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, মেয়ে শিশুরা সবচেয়ে ভূক্তভোগী। মেয়েদের নিয়ে বাবা মায়েদের মাথা ব্যথা সবচেয়ে বেশি। আমাদের ওই অবস্থা থেকে বের হতে হবে। ঝরে পড়া শিশুদের ভালোভাবে গড়ে তুলতে সারাদেশে শিশুদের জন্য ডে কেয়ার স্থাপন করা হবে।
পিউপিলস রোকেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি আয়েশা আক্তার জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন, পিউপলস রোকেয়া ফাউন্ডেশনের কো-ফাউন্ডার কাজী তাইফ সাদাত, জাপান থেকে আগত মিস হাজুকী এবং ফাউন্ডেশনের উপদেষ্টা শাহনেওয়াজ হোসনে আরা ও পিউপিলস রোকেয়া ফাউন্ডেশনের তত্ত্বাবধায়ক জাকিয়া নাসরিন প্রমুখ।
গাজীপুর মহানগরের কামারজুরি এলাকায় বিশিষ্ট শিল্পপতি আয়েশা আক্তার জাহানের নিজস্ব অর্থায়নে ২০১৩ সালে এই প্রতিষ্ঠান গড়ে তোলা হয়। মোট ৬০ জন এতিম মেয়ে শিশুদের ধারণ ক্ষমতা সম্পন্ন রোকেয়া ফাউন্ডেশন প্রাথমিকভাবে ৪জন শিশু নিয়ে যাত্রা শুরু করে। বর্তমানে শিশুর সংখ্যা ৪৩ জন।
পিউপিলস রোকেয়া ফাউন্ডেশনের কো ফাউন্ডার কাজী তাইফ সাদাত জানান, ৪ থেকে ১৬ বছর বয়সী মেয়ে শিশু এখানে রাখা হবে। পর্যায়ক্রমে প্রতিষ্ঠানটির বিভিন্ন শাখা সারা দেশে ছড়িয়ে দেওয়া হবে।
শিশুরা মুকুল, যেন ঝরে না যায়
আপডেট :December 13, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
