বিশেষ প্রতিনিধি ॥ গাজীপুরে অশ্লীল নৃত্য জুয়া চলার সংবাদ প্রকাশ করায় স্বার্থান্বেষী মহল সাপ্তাহিক বাংলাভূমি পত্রিকার সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহারের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে। গাজীপুর নাগরিক কমিটি নামে একটি ভূইফোঁড় সংগঠনের সভাপতি জুলিয়াস চৌধুরী এর মধ্যে অন্যতম ষড়যন্ত্রকারী। সংবাদ প্রকাশ করায় এবং জুয়ার অশ্লীল নৃত্য বন্ধ করার জন্য জেলা প্রশাসনে লিখিত আবেদন করায় ক্ষুব্ধ হন জুলিয়াস চৌধুরী।
জানা যায়, জুলিয়াস চৌধুরী ও ছানাউল্লাহ নূরী গাজীপুরে মেলার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার বোর্ড চালানোর মদদদাতা। তারা এসব থেকে নিয়মিত আর্থিক সুবিধা পেয়ে থাকেন। বাংলাভূমিতে এসবের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় জেলা প্রশাসন মেলাগুলো ভেঙে দেয়ার উদ্যোগ নেয়। এতে জুলিয়াস চৌধুরী ও ছানাউল্লাহ নূরীর অবৈধ অর্থ উপার্জনের পথে বাধা সৃষ্টি হয়। এতে তারা বাংলাভূমি সম্পাদক নজরুল ইসলাম আজহারের প্রতি ক্ষুব্ধ হন এবং প্রতিহিংসা চরিতার্থ করতে জুলিয়াস চৌধুরী জয়দেবপুর থানায় ভিত্তিহীন বানোয়াট একটি লিখিত অভিযোগ করেন নজরুল ইসলাম আজহারের বিরুদ্ধে। গত ১৫ ডিসেম্বর রাতে জয়দেবপুর থানায় সাধারণ ডায়রিভূক্ত করার আবেদন জানান। ঐ আবেদনের শেষ প্যারায় বলা হয় ‘অদ্য ১৫/১২/২০১৪ খ্রিঃ বিভিন্ন লোকজন গাজীপুর নাগরিক কমিটির কাছে অভিযোগ করেছেন যে গাজীপুর রিপোর্টার্স ফোরামের সভাপতি হাজী কামাল চৌধুরী, সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম আজহার এবং যুগ্ম সম্পাদক এস.এম. এ মনসুর মাসুদ স্বাক্ষরিত ‘গাজীপুরে অশ্লীল নৃত্য মেলা ও হাউজি জুয়া খেলা বন্ধ প্রসঙ্গে’ জেলা প্রশাসক, গাজীপুর বরাবরে চিঠি পাঠিয়েছেন। অভিজ্ঞ মহল বলছেন এটি সাংবাদিক সংগঠনের নিয়ম-নীতির পরিপন্থী। মোঃ নজরুল ইসলাম আজহার গং নিজেদের স্বার্থ হাসিলের জন্য প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করছেন। গাজীপুর রিপোর্টার্স ফোরাম এবং নজরুল গংদের উদ্দেশ্য ভাল নয়।’
লিখিত অভিযোগে জুলিয়াস চৌধুরীর উল্লেখিত বক্তব্যে অশ্লীল নৃত্য ও জুয়া-হাউজি চালানোর পক্ষে সাফাই গাওয়া হয়েছে। জুলিয়াস চৌধুরী এভাবে জুয়া-হাউজি চালানোর পক্ষে অবস্থান নিয়েছেন। ভূইফোঁড় সংগঠনের সভাপতি সেজে নানা অপকর্ম করে বেড়ানোই তার পেশা।
খোঁজ নিয়ে জানা যায়, জুলিয়াস চৌধুরীর বাড়ি-ঘর কিছুই নেই গাজীপুরে। গাজীপুরে একজন ভাসমান লোক জুলিয়াস এর নির্দিষ্টি কোন পেশা বা কাজ নেই। নিয়মিত রোজগার করার মত কোন অবলম্বন নাই তার। দীর্ঘদিন বেকার জুলিয়াস চৌধুরী ধান্দাবাজীর লক্ষ্যে ভূইফোঁড় সংগঠন গাজীপুর নাগরিক কমিটির সভাপতি সেজে এসব অপকর্ম করে বেড়ায়।
কে এই জুলিয়াস ঃ
পিতা-মাতার রাখা নাম ‘জাহাঙ্গীর’। বড় হয়ে নিজে পছন্দ করে নাম রাখেন ‘জুলিয়াস চৌধুরী’। বয়স তার ৪৮। পিতার বাড়ি বিক্রমপুর। নানার বাড়ি নবাবগঞ্জ, মামার বাড়ি গাজীপুর শহরের জয়দেবপুর বাসস্ট্যান্ড এলাকায়। কলকাতার বংশোদ্ভূত ঢাকায় বসবাসরত কন্যাকে বিয়ে করেন। বিয়ের পর স্ত্রীর কর্মস্থল বাংলাদেশ কৃষি গবেষণা ইনষ্টিটিউটের সি-টাইপ কোয়াটার ‘সুফলা’য় বসবাস করেন দীর্ঘদিন যাবৎ।
তবে পিতার বাড়িতে কখনোই যায়নি। ‘নানার বাড়ি’কেই নিজ গ্রামের বাড়ি বলে থাকেন। আর গাজীপুরে বাড়ি আছে বলে ‘মামার বাড়ি’কে বুঝিয়ে থাকেন। জয়দেবপুর কাঁচা বাজার সংলগ্ন ছোট বোনের শ্বশুরবাড়িতে দীর্ঘদিন যাবৎ থাকেন ছোট ভাই এম. এ কবির। এ বাসা থেকেই ‘গাজীপুর অনলাইন ডটকম’ (gazipuronline.com) নামে একটি নিউজ পোর্টাল চালাচ্ছেন।
যতদূর জানা যায়, ছোটবেলা থেকেই গাজীপুর শহরে মামার বাসায় থেকে বড় হয়েছেন জাহাঙ্গীর ও তার ছোট ভাই এম. এ কবির। তারা জয়দেবপুর বাজারে মামার কাপড়ের দোকানে সেল্সম্যান হিসেবে কাজ করতেন। মাঝখানে ঢাকায় কিছু সময় চাকুরি করে দু’ভাই পুণরায় গাজীপুরে বসবাস শুরু করেন।
জুলিয়াস ও ছানাউল্লাহ নূরী গাজীপুরে ভাসমান মানুষ হিসেবে তাদের সামাজিক দায়বদ্ধতা নেই। এদের শিক্ষাগত যোগ্যতা নিয়েও নানা প্রশ্ন রয়েছে। তাই যা ইচ্ছা তাই করতে পারে তারা। এরা নিজ এলাকায় স্থান করতে না পেরে গাজীপুরে নানা ধান্দাবাজী করে জীবিকা অর্জন করে।
গাজীপুরে অশ্লীল নৃত্য জুয়া নিয়ে সংবাদ ॥ বাংলাভূমি সম্পাদকের বিরুদ্ধে ষড়যন্ত্র
আপডেট :December 17, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
