Skip to content

‘সুন্দরবনের ক্ষতি হয়েছে সরকারের উদাসীনতায়’

স্টাফ রিপোর্টার ॥ ট্যাংকার ডুবির পর সরকারের উদাসীনতায় সুন্দরবনের ব্যাপক ক্ষতি হয়েছে। ট্যাংকার ডুবির ৪৮ ঘণ্টার পরেও সরকার তেল নিঃসরণে কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি।

শুক্রবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে এসব কথা বলা হয়। বিএনপির ভাইস- চেয়ারম্যান ও তদন্ত কমিটির প্রধান মেজর (অব.) হাফিজ প্রতিবেদন পড়ে শোনান।
সংবাদ সম্মেলনে বলা হয়, দুর্ঘটনার পর কোস্টগার্ডকে নিয়োজিত করলে ক্ষয়ক্ষতির মাত্রা কমানো যেতো। কিন্তু সরকার তা করেনি। বরং এ সময় বন ও পরিবেশ মন্ত্রণালয় এবং নৌ-পরিবহন মন্ত্রণালয়ের মধ্যে পরস্পর বিরোধী বক্তব্য লক্ষ্য করা গেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫