Skip to content

ম্যাডোনার আরও ১৪টি গান ফাঁস

বিনোদন ডেস্ক ॥ বড়দিনটা সুখকর হতে হতে গিয়েও হলো না ম্যাডোনার জন্য। তার আগামী স্টুডিও অ্যালবাম ‘রেবেল হার্ট’-এর আরও ১৪টি গান ফাঁস হয়ে গেছে। এর মধ্যে আছে ফ্যারেল উইলিয়ামসের সঙ্গে তার দ্বৈত গান।

ফাঁস হয়ে যাওয়া গানগুলোর শিরোনাম- ‘আইকনিক’, ‘ভেনি ভিডি ভিসি’, ‘বিউটিফুল স্কারস’, ‘ফ্রিডম’, ‘গড ইজ লাভ’, ‘হোল্ড টাইট’, ‘বেস্ট নাইট’, ‘ইনসাইড আউট’, ‘ট্র্যাজিক গার্ল’, ‘নাথিং লাস্টস ফরএভার’, ‘ব্যাক দ্যাট আপ (ডু ইট)’ (সহশিল্পী ফ্যারেল), ‘হলি ওয়াটার’, ‘গ্রাফিটি হার্ট’ এবং ‘বডি শপ’। চুরি করে ফাঁস করে দেওয়া গানগুলো অসম্পূর্ণ মন্তব্য করেন শ্রোতাদের না শোনার আহ্বান জানিয়েছেন ৫৬ বছর বয়সী এই তারকা।

গত সপ্তাহে অ্যালবামটির গান ফাঁস হওয়ায় তীব্র নিন্দা জানান ম্যাডোনা। মার্কিন এই পপসম্রাজ্ঞী মনে করেন, এটা সন্ত্রাসবাদের নতুন আদল। এই ফাঁস ঠেকাতে বড়দিনের প্রাক্কালে সবাইকে চমকে দিয়ে হঠাৎ নতুন অ্যালবামের ছয়টি নতুন গান প্রকাশ করেন তিনি। এর মধ্যে আছে নিকি মিনাজকে নিয়ে তার একটি দ্বৈত গান।

গান ফাঁস হওয়া প্রসঙ্গে বিলবোর্ড সাময়িকীকে ম্যাডোনা বলেন, ‘আমরা অস্থির আর উন্মাদ এক সময়ে বাস করছি। সনি পিকচার্সের কম্পিউটার সিস্টেমে সাইবার আক্রমণ আর আমার গান ফাঁস হয়ে যাওয়া সেকথাই বলছে।’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫