Skip to content

সুনামির ১০ বছর

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা : ইন্দোনেশিয়ায় ভয়াবহ সুনামির ১০ বছর পূর্ণ। ২০০৪ সালের ২৬ ডিসেম্বর এক প্রলয়ংকারী সুনামিতে ভেসে যায় ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশসহ উপকূলীয় অঞ্চল।

ভারত মহাসাগরে সৃষ্ট সুনামিতে বান্দা আচেহ শহরের হাজার হাজার মানুষ মারা যায়। তাদের স্মরণে আজ দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এর মধ্যে রয়েছে প্রার্থনা, স্মরণ ও আলোচনাসভা।
শুক্রবার বিবিসি অনলাইনের এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
শুধু ইন্দোনেশিয়া নয়, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডেও ভয়াবহ সেই দিনে স্বজন হারানো মানুষেরা শোক পালন করছে।
২০০৪ সালে ভারত মহাসাগরের তলে তিব্র ভূমিকম্প থেকে সুনামির সৃষ্টি হয়। এতে করে সমুদ্রের পানি ফুঁসে উঠে আছড়ে পরে মানব বসতিতে। উপকূলের ঘরবাড়ি পানিতে ভেসে গিয়ে আটকে যায় পাহাড়ে। অনেক পাহাড়ও সেই সুনামিতে প্লাবিত হয়। ধ্বংস উন্মুখ সেই সুনামিতে মারা যায় ২ লাখের বেশি মানুষ। আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহর গ্রেট মসজিদে আজ হাজার হাজার মানুষ জড়ো হয়ে হারানো স্বজনদের জন্য শোকজ্ঞাপন করছে। এই শহরে সুনামিতে টিকে থাকা কয়েকটি ভবনের মধ্যে ১৯ শতকে নির্মিত গ্রেট মসজিদ একটি। গ্রেট মসজিদের ইমাম আসমান ইসমাইল বলেছেন, সুনামি ইন্দোনেশিয়ানদের একটি ‘ভালো শিক্ষা’ দিয়েছে। সুনামির পর থেকে একে অন্যের সঙ্গে আর সংঘর্ষে লিপ্ত হয় না। কিন্তু এর আগের ৩০ বছরে হানাহানি হতো। এখন সবাই শান্তিপূর্ণভাবে সহাবস্থান করছে। এই সুনামির পর ২০০৫ সালে দেশটির বিদ্রোহী ও সরকারের মধ্যে শান্তি চুক্তি হয়। ফলে আচেহ প্রদেশে এখন আর রক্তপাত হয় না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫