স্টাফ রিপোর্টার ॥ ২০ দলীয় জোট সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।
আজ সোমবার সকাল ৬টা থেকে শুরু হয়ে চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
সভা-সমাবেশে বাধা প্রদান ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট দেশব্যাপী এ হরতাল ডেকেছে।
হরতাল সফল করতে বিএনপি-জামায়াতসহ জোটের শরীক দলগুলো পৃথক পৃথক বিবৃতিতে দলীয় নেতা-কর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
এদিকে রাজনৈতিকভাবে হরতাল মোকাবিলা করা হবে বলে ঘোষণা দিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দল।
অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ৮টার দিকে রাজধানীর মিরপুরের কাজীপাড়ায় একটি সিএনজিচালিত অটোরিকশায় পেট্রোল ঢেলে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে দগ্ধ শামসুন্নাহার (৪৫) এবং তার ছেলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র তানজিমুল হক (২৫) ও মেয়ে আনিকা আক্তার (১৮)।
তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে ও পুরানা পল্টনে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
উল্লেখ্য, গাজীপুরে ২০ দলের সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদে ও গ্রেফতারকৃত নেতা-কর্মীদের মুক্তির দাবিতে শনিবার সন্ধ্যায় ২০ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠকের পর সংবাদ সম্মেলন করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ হরতালের ঘোষণা দেন।
সারাদেশে ২০ দলীয় জোটের হরতাল চলছে
আপডেট :December 29, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
