জেলা প্রতিনিধি, মাদারীপুর ॥ রোববার রাত ৩টা থেকে ঘন-কুয়াশার কারণে শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ করেছে বিআইডব্লিউটিএ।
ঘন কুয়াশার আর তীব্র শীতের মধ্যে মাঝ নদীতে আটকে আছে প্রায় চার শতাধিক যাত্রীবাহী ও পণ্যবাহী পরিবহন।ফেরি ঘন কুয়াশায় নৌযান চলাচল বন্ধ
এছাড়াও ঘনকুয়াশায় ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে নৈশকোচ ও পণ্যবাহী ট্রাকের দীর্ঘ যানজট দেখা দিয়েছে। কাওরাকান্দি ফেরিঘাট বাখরেরকান্দি পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকা জুড়ে ট্রাকের দীর্ঘ লাইন রয়েছে।
বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক এমএ বাতেন জানান, সন্ধ্যা থেকেই শিমুলিয়া-কাওরাকান্দি নৌরুটে কুয়াশা বাড়তে থাকে। রাত থেকেই ঘনকুয়াশা আরো তীব্র হলে বিকন বাতি ও দিক নির্দেশনা সংকেত দেখা না যাওয়ায় ফেরিসহ সব নৌযান চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।
কাওড়াকান্দি ফেরিঘাটে আটকে পড়া দক্ষিণাঞ্চলের ২১ জেলার নারী শিশু ও বৃদ্ধ যাত্রীরা রাতে দুর্ভোগের শিকার হন যাত্রীরা।
