Skip to content

কিবরিয়া হত্যা: সিলেট মেয়রের আত্মসমর্পণ

জেলা প্রতিনিধি, হবিগঞ্জ ॥ সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়া হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণের হবিগঞ্জে এসেছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

সকাল ১০টার দিকে হবিগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে বিচারক রোকেয়া আক্তার দুপুরে রায় ঘোষণা করবেন বলে জানা গেছে।

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। তারই প্রেক্ষিতে দীর্ঘদিন আত্মগোপনে থেকে মঙ্গলবার সকালে আত্মসমর্পণের উদ্দেশ্যে তিনি হবিগঞ্জ আদালতে যান।

এর আগে হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জি কে গউছ আত্মসমর্পন করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, হবিগঞ্জ আদালতের অধিকাংশ আইনজীবীই মেয়র আরিফের পক্ষে আদালতে দাঁড়াবেন। সিলেট থেকেও কয়েকজন সিনিয়র আইনজীবী হবিগঞ্জে গেছেন।

২২ ডিসেম্বর রোববার আদালতে কিবরিয়া হত্যা মামলার অভিযোগপত্র গৃহীত হওয়ার সঙ্গে সঙ্গে মেয়র আরিফসহ এই মামলার আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সূত্র মতে, মেয়র আরিফ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেছেন। তার পক্ষে আদালতে দুই শতাধিক আইনজীবী অংশ নিচ্ছেন বলে জানা গেছে। এবং সেরকম আয়োজনই করা হয়েছে। সিলেট থেকেও বেশ কয়েকজন সিনিয়র আইনজীবীরও শুনানিতে অংশ নেয়ার কথা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫