Skip to content

জেএসসি’র পাসের হার ৮৯.৮৫%, জেডিসি ৯৩.৫০%

স্টাফ রিপোর্টার ॥ জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এর মধ্যে জেএসসি’র পাসের হার ৮৯ দশমিক ৮৫ শতাংশ, জেডিসিতে পাসের হার ৯৩ দশমিক ৫০ শতাংশ।

মোট পাস করেছে ১৫ লাখ ৫৪ হাজার ৪২৭ জন। আর জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫৬ হাজার ২৩৫ জন।

মঙ্গলবার সকালের দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল হস্তান্তর করেন।

শিক্ষাবোর্ডগুলোর ওয়েবসাইট (িি.িবফঁপধঃরড়হনড়ধৎফৎবংঁষঃং.মড়া.নফ) ছাড়াও সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইট থেকে জেএসসি-জেডিসির ফল পাওয়া যাবে।

এবার জেএসসি-জেডিসি পরীক্ষায় এবার ২০ লাখ ৯০ হাজার ৬৯২ জন শিক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে জেএসসিতে ১৭ লাখ ৬৪ হাজার ৫৯৫ জন এবং জেডিসিতে ৩ লাখ ২৬ হাজার ৯৭ জন। গত ২ নভেম্বর থেকে জেএসসি-জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও জামায়াতের হরতালের কারণে তা ৭ নভেম্বর থেকে শুরু করা হয়। হরতালের কারণে জেএসসি-জেডিসির ৪ দিনের পরীক্ষা পিছিয়ে যায়। ১৮ নভেম্বর এই পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও ২০ নভেম্বর তা শেষ হয়।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫