জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ ॥ সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক পুলিশ সদস্যসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন।
বুধবার ভোর ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত পুলিশ কনস্টেবলের নাম আবদুল বাসেত। তিনি সিরাজগঞ্জ পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তাৎক্ষণিকভাবে হতাহত অন্যান্যদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাশে কড্ডার মোড়ে পুলিশভ্যানে একটি ট্রাক ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে পুলিশ কনস্টেবল আবদুল বাসেতের মৃত্যু হয়।
বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কে বিকল একটি বাস দাঁড়িয়ে ছিল। টহলরত পুলিশের একটি ভ্যান পাশে ছিল। এ সময় একটি ট্রাক এসে ধাক্কা দেয়। এতে কনস্টেবল বাসেতসহ তিনজনের মৃত্যু হয়।
সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জে পুলিশসহ নিহত ৩
আপডেট :December 31, 2014
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
