Skip to content

বুধবার ব্যাংকের লেনদেন বন্ধ

স্টাফ রিপোর্টার ॥ বুধবার সব বাণিজ্যিক ব্যাংকে লেনদেন বন্ধ থাকবে। প্রতিবছর খ্রিস্টীয় বছরের শেষ দিন ‘ব্যাংক হলিডে’ থাকায় এ দিন ব্যাংকের সব প্রকার লেনদেন বন্ধ থাকে।
তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখা খোলা থাকবে।

ব্যাংক বন্ধ থাকার কারণে বুধবার ঢাকা ও চটগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন হবে না।

৩১ ডিসেম্বর (বুধবার) ব্যাংকগুলো পঞ্জিকা বছরের আর্থিক হিসাব শেষ করে। এদিনে বিভিন্ন শাখা থেকে পাঠানো হিসাব একত্রিত করে বার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করা হয়। যে কারণে এ দিনটিকে ‘ব্যাংক হলিডে’ হিসেবে ধরা হয়।

একইভাবে ১ জুলাই তারিখও ব্যাংক হলিডে হিসেবে পালন করা হয়ে থাকে। ওইদিন ব্যাংকগুলোতে অর্ধ বার্ষিকী প্রতিবেদন করা হয়। এছাড়া এদিন বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য ব্যাংক গ্রাহকদের সঙ্গে কোনো ধরনের লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম করা হয় না।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫