Skip to content

১ জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব হবেই

স্টাফ রিপোর্টার ॥ হরতালের হলেও সারাদেশে ১লা জানুয়ারি পাঠ্যপুস্তক উৎসব হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলামের ফাঁসির আদেশের প্রতিবাদে বুধবার (৩১ ডিসেম্বর) ও বৃহস্পতিবার (১ জানুয়ারি) হরতালের ডাক দেয় জামায়াত। এরমধ্যেই প্রতিবছরের ন্যায় এবারও বছরের প্রথম দিন সবার হাতে বই পৌছে যাবে।

শিক্ষামন্ত্রী বলেন, ১ জানুয়ারি দেশের প্রতিটি প্রাথমিক, মাধ্যমিক, দাখিল মাদরাসা ও কারিগরী শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠ্যপুস্তক উৎসব করে বিনামূল্যের বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হবে।

বছরের প্রথম দিন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের ৪ কোটি ৪৪ লাখ শিক্ষার্থীর হাতে ৩৫ কোটি নতুন বই তুলে দেবে সরকার।

এর মধ্যে প্রাথমিকে ২ কোটি ২৯ লাখ শিক্ষার্থীর মাঝে ১১ কোটি ৪৩ লাখ ১৩ হাজার ৫৬৩টি বই এবং প্রাক-প্রাথমিক শ্রেণির জন্য ৩৩ লাখ ৫৬ হাজার আমার বই ও অনুশীলন খাতা সরবরাহ করা হবে।

মন্ত্রী বলেন, বছরের শুরুর দিনে শিক্ষার্থীদের এ আনন্দ কাউকে নস্যাৎ করতে দেওয়া হবে না।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে উৎসব পালনে এগিয়ে আসার আহ্বান জানান।

এদিন দুই সমাপনী পরীক্ষার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন।

আগামী ১ জানুয়ারি সকাল ১০টায় কেন্দ্রীয়ভাবে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পাঠ্যপুস্তক উৎসব পালন করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

শিক্ষামন্ত্রী উৎসবে প্রধান অতিথি থাকবেন, আর সভাপতিত্ব করবেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মোস্তাফিজুর রহমান।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫