স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলটির নেতা-কর্মীদের মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ। সেখানে পুলিশের প্রিজন ভ্যান, রায়ট কার প্রস্তুত রাখা হয়েছে।
তবে বিএনপির ডাকা অবরোধের প্রথম দিনে সকাল সাড়ে ৯টা পর্যন্ত কেন্দ্রীয় কার্যালয়ে দলটির কোনো নেতা-কর্মীর দেখা মেলেনি। কার্যালয়ের প্রথম গেটে তালা লাগানো রয়েছে।
প্রায় তিন থেকে চার প্লাটুন পুলিশ সেখানে নিরাপত্তার দায়িত্বে আছে।
পুলিশ ইন্সপেক্টর মুস্তাফিজুর রহমান জানান, ‘এখনো বিএনপির কোনো নেতা-কর্মী এখানে আসেননি। এখানে যেসব অলিগলি রয়েছে তার প্রতিটিতে পুলিশ চেকপোস্ট ও নিরাপত্তা প্রহরী বসানো হয়েছে, যাতে কেউ চোরাগোপ্তা হামলা চালাতে না পারে।’
এখানে কিছু কিছু দোকানপাট খুলেছে এবং সামনের রাস্তা দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
নয়াপল্টনে প্রিজন ভ্যান, রায়ট কারসহ প্রস্তুত পুলিশ
আপডেট :January 6, 2015
0
সম্পর্কিত আরও সংবাদ
সাম্প্রতিক সংবাদ
আর্কাইব
প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার
প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম
সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার
ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।
সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫
