Skip to content

৯০ বছর পর তুরস্কে গির্জা তৈরির অনুমতি

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: তুরস্কে একটি গির্জা নির্মাণের অনুমতি দিয়েছে সরকার। দেশটিতে গত ৯০ বছরের মধ্যে এবারই প্রথম খ্রিস্টান ধর্মাবলম্বীদের জন্য উপাসনালয় প্রতিষ্ঠার অনুমতি দেয়া হল।

সিরিয়াক খ্রিষ্টান সম্প্রদায়ের জন্য রাজধানী ইস্তান্বুলের উপকন্ঠে ইয়েসিলকয় এলাকায় গির্জাটি তৈরি হবে। স্থানীয় ‘দ্য ডেইলি সাবাহ’ ওয়েবসাইটের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।

১৯২৩ সালে তুরস্ক প্রজাতন্ত্র গঠিত হওয়ার পর সে দেশে কোনো নতুন গির্জা নির্মাণের অনুমতি দেয়া হয়নি। তবে আগে থেকে যেসব গির্জা সেখানে আছে, সেগুলোর সংস্কারে কোন বাধা নেই।

এই নতুন গির্জা নির্মাণে প্রায় পনের লাখ ডলার খরচ হবে। এর পুরোটাই দিচ্ছে সিরিয়াক খ্রিষ্টান সম্প্রদায়। তুরস্কে এই সম্প্রদায়ের মানুষের সংখ্যা মাত্র ২৫ হাজার। এদের বেশিরভাগই থাকে ইস্তান্বুলে।

তবে সরকারের এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলছেন তুরস্কের অনেকে সাধারণ মানুষ। বিরোধী দলীয় এমপি ওকটে ভুরাল এর পেছনে ক্ষমতাসীন একেপি পার্টির রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে সন্দেহ করছেন। টুইটারে আরেকজন প্রশ্ন তুলেছেন, ‘ইউরোপের খ্রিস্টানরা যখন মুসলমানদের মসজিদ জ্বালিয়ে দিচ্ছে, তখন আমরা কেন এখানে গির্জা তৈরি করতে দেব?’

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫