স্টাফ রিপোর্টার ॥ সরকারি কলেজগুলোর কাজকর্ম তড়িৎ ও সুচারুভাবে করতে দেশের সব সরকারি কলেজে ডায়নামিক ওয়েবসাইট তৈরির নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
আগামী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কলেজগুলোকে ওয়েবসাইট তৈরি করে এর ঠিকানা জানানোর নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের আইটি সেলের এক অফিস স্মারকে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) এ নির্দেশনা জারি করা হয়।
