Skip to content

বিএনপি আন্দোলন সফল করতে পারবে না: হানিফ

বাংলাভূমি২৪ ডেস্ক ॥
ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, পালিয়ে যাওয়া এবং লুকিয়ে থাকা নেতাদের দ্বারা বিএনপি আন্দোলন সফল করতে পারবে না। আজ বৃহস্পতিবার সাড়ে ১২ টার দিকে ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে অবরোধ বিরোধী অবস্থানকালে এসব কথা বলেন তিনি। মাহবুব-উল-আলম বলেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান জঙ্গি নেতা ওসামা বিন লাদেনের মত সন্ত্রাসী। তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা জারি করেছে হাইকোর্ট। এ জন্য আমি আদালতকে ধন্যবাদ জানাই।
তিনি আরো বলেন, হাইকোর্টের এ নিষেধাজ্ঞার পর খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, ওসামা বিন লাদেনও ভিডিও বার্তার মাধ্যমে সারা পৃথিবীতে খবর পাঠিয়েছে। তাহলে তারেক রহমান পারবে না কেন? এত প্রমাণ করেছে, তাদের নেতা সন্ত্রাসী এবং বিএনপি একটি সন্ত্রাসীর সংগঠন।
আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, ৫ জানুয়ারিকে কেন্দ্র করে সারাদেশে যে সহিংসতা হচ্ছে, এর দ্বায়ভার বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটকেই নিতে হবে। কারণ গত এক মাস আগে আমরা ৫ জানুয়ারি কর্মসূচি ঘোষণা করেছি। সেই কর্মসূচিকে নস্যাৎ করতেই বিএনপি ওই দিন পাল্টা কর্মসূচি দিয়েছে।
খালেদা জিয়াকে উদ্দেশ্য করে হানিফ বলেন, আপনি আন্দোলন করছেন না। কিছু ভাড়াটে সন্ত্রাসী দিয়ে চোরাগোপ্তা হামলা করছেন। অনুগ্রহ করে এই সন্ত্রাসী কর্মকান্ড বন্ধ করুন। স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোল্লা মো. আবু কাওসারের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া ও স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেব নাথসহ অন্যান্য আওয়ামী লীগের নেতা কর্মী। বেঙ্গলিনিউজটোয়েন্টিফোর.কম ডেস্ক

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫