Skip to content

গাজীপুরে ফিসপ্লেট তুললো দুর্বৃত্তরা

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা-ময়মনসিংহ রেলরুটের জয়দেবপুর-ভাওয়াল গাজীপুর স্টেশনের মাঝামাঝি ভানুয়া নামক স্থানে রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলেছে দুর্বৃত্তরা। তবে দ্রুত তা মেরামতের কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটেনি।

শুক্রবার (০৯ জানুয়ারি) বিকাল ৪টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, ভানুয়া গ্রামে রেললাইনের কয়েকটি ফিসপ্লেট কে বা
কারা তুলে ফেলে। রেললাইন উপড়ে ফেলা দেখে পথচারীরা কর্তৃপক্ষকে খবর দেয়। সংবাদ পেয়ে রেলওয়ের লোকজন দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে দ্রুত তা মেরামত করতে সক্ষম হয়।

জয়দেবপুর জিআরপি পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এএসআই) দাদন মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, রেললাইনের কয়েকটি ফিসপ্লেটের কিছু ক্ষতি হয়েছে। তাৎক্ষণিকভাবে মেরামত করার ফলে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেনি। এছাড়া ঘটেনি বড় ধরনের দুর্ঘটনা।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫