Skip to content

লাইনচ্যুত হয়ে কুমিল্লায় ট্রেন চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি, কুমিল্লা ॥ কুমিল্লার নাঙ্গলকোটে ফিসপ্লেট খুলে ফেলায় মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনের একটি বগি ও ইঞ্জিনের ৬টি চাকা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চট্টগ্রামের সঙ্গে ঢাকা ও সিলেটসহ ৬ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার ভোর ৫টার দিকে নাঙ্গলকোট উপজেলায় এ লাইনচ্যুতির ঘটনা ঘটে।
কুমিল্লার নাঙ্গলকোট রেলওয়ে স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসাইন জানান, ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসা মহানগর গোধূলী এক্সপ্রেস ট্রেনটি শনিবার ভোর ৫টার দিকে নাঙ্গলকোট রেলস্টেশনের কাছাকাছি এলাকায় পৌঁছায়। এসময় একটি বগির ২টি চাকা এবং ইঞ্জিনের ৪ চাকা মোট ৬টি চাকা লাইনচ্যুত হয়। এতে ট্রেনটি ঘটনাস্থলেই থেমে যায়।
স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসাইন বলেন, ‘ধারনা করা হচ্ছে রেলের ফিসপ্লেট খুলে ফেলায় এদুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে এটি কোনো বড়ধরনের দুর্ঘটনা নয়। এঘটনায় কেউ হতাহত হয়নি।
এ ঘটনার পর থেকে চট্টগ্রামের সঙ্গে রাজধানী ঢাকা ও সিলেটসহ সারাদেশের ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়।
এদিকে রেলওয়ে কুমিল্লার অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ইরফানুল ইসলাম জানান, ট্রেনটি উদ্ধারে কুমিল্লার লাকসাম জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ইতোমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে।

সম্পর্কিত আরও সংবাদ

সাম্প্রতিক সংবাদ

আর্কাইব

প্রধান উপদেষ্টাঃ মোঃ শওকত হোসেন সরকার

প্রধান সম্পাদকঃ মোঃ আব্দুস সালাম

সম্পাদক ও প্রকাশক : মোঃ নজরুল ইসলাম আজহার

ঠিকানা : এ/১৩১ (ইকবাল কুটির) হাবিব উল্লাহ স্মরণী, জয়দেবপুর, গাজীপুর-১৭০০।

সেলফোন : ০১৭১৬-৩৩৩০৯৬ ॥ E-mail: banglabhumibd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বাংলাভূমি ২০০৯-২০২৫